ব্রিসবেনে খেলছেন না শারাপোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলছেন না মারিয়া শারাপোভা। ডান কলারবোনে চোটের কারণে টেনিসের এই মৌসুম সূচক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রুশ তারকা। শারাপোভার কলারবোনের স্ক্যান রিপোর্ট পাঠানো হয়েছে নিউইয়র্কে তাঁর চিকিৎসকের কাছে। সপ্তাহ খানেক বিশ্রামে থাকার পরামর্শ পাওয়ার পরই ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে কাল নিজেকে সরিয়ে নেন সাবেক ১ নম্বর খেলোয়াড়। তবে ১৪ জানুয়ারি মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, তাতে অবশ্য খেলবেন শারাপোভা। এএফপি।