ব্রিসবেনে যুবদলের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশনের শুরুটা হতে পারল না জয় দিয়ে। কাল ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজ যুবদলের বিপক্ষে প্রথম ‘আনঅফিশিয়াল’ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের তরুণেরা হেরে গেছে ৩১ রানে।অধিনায়ক ক্রেইগ বাফেটের ৯৯ ও সুনীল আম্ব্রিসের ৪১ রানের সৌজন্যে ৭ উইকেটে ২৪৯ রান করে ক্যারিবীয়রা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-এর তাসকিন, সাব্বির ও নূর হোসেন ৩টি করে উইকেট নেন। আল আমিন জুনিয়র পেয়েছেন ১ উইকেট। জবাবে ৪৮.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে গেছে আনামুলের দল। সর্বোচ্চ ৬৩ রান করেছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া আল আমিন ৪৪, আসিফ ৩৫, মোসাদ্দেক ৩১ ও সৌম্য সরকার ১৪ রান করেছেন। আগামীকাল পাপুয়া নিউগিনির বিপক্ষে আরেকটি ‘আনঅফিশিয়াল’ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।