ব্রিসবেনে ৫১ রানের জয়, সিরিজ অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ লড়াইয়ে হার। তবে ওয়ানডে সিরিজটা ঠিকই নিজেদের ঘরে রেখে দিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে আজ অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সুবাদে দুই ম্যাচ বাকি থাকতেই ৪-১ এ সিরিজ ঘরে উঠেছে স্বাগতিকদের।টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন মাইকেল ক্লার্ক। কিন্তু অসি ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ক্লার্ক। সঙ্গে হাডিনের ৩৭ আর হাসির ৩৪ রানের ওপর ভর করে সংগ্রহ দাঁড়ায় ২৪৯ রান। তিন বল বাকি থাকতেই অলআউট অস্ট্রেলিয়া।লক্ষ্যটা খুব বেশি ছিল না, ২৫০। কিন্তু ২০০ রানের ঘরও স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। অসি বোলারদের তোপে পড়ে সফরকারীদের ইনিংস ৪৫.৩ ওভারে গুটিয়ে যায় ১৯৮ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ওয়াটসন। ব্রেট লি, বলিঞ্জার ও হাস্টিংস প্রত্যেকে নেন দুটি করে উইকেট। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া ২৪৯/১০ (৪৯.৩ ওভার)ক্লার্ক ৫৪, হাডিন ৩৭, হাসি ৩৪ইংল্যান্ড: ১৯৮/১০ (৪৫.৩ ওভার)পিটারসেন ৪০, বেল ৩৬, ফিন ৩৫