ব্রিসবেনেই চাকরি পেয়ে গেছেন ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট ল পরিবার নিয়ে থাকতে চাচ্ছেন ব্রিসবেনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সও ব্রিসবেনেই। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া ল এমন সুবিধার চাকরিই খুঁজছিলেন। সেন্টার অব এক্সেলেন্সের হাই পারফরম্যান্স কোচ হওয়ার প্রস্তাবে তাই সম্মতি জানিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান।ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এক বিবৃতিতে ল বলেছেন, ‘ব্রিসবেনে অস্ট্রেলিয়ার উদীয়মান প্রতিভাদের নিয়ে কাজ করব। একই সঙ্গে দেশে ফিরে পরিবারের কাছাকাছিও থাকতে পারব, এমন একটা সুযোগ হাতছাড়া করা কঠিন।’ ৪৩ বছর বয়সী কোচ আরেকবার ধন্যবাদ দিয়েছেন বিসিবি আর বাংলাদেশ দলের ক্রিকেটারদের, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা আমাকে যেভাবে সমর্থন জানিয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ। ভবিষ্যতে এই দলটার অগ্রযাত্রা দেখার অপেক্ষায় থাকব।’সেন্টার অব এক্সেলেন্সে প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রয় কুলি। স্টুয়ার্ট ল হবেন তাঁর সহকারী। তবে এখানে হাই পারফরম্যান্স কোচের পদটি নতুন। আর্গাস রিভিউর সুপারিশেই সৃষ্টি হয়েছে এই পদ। ওয়েবসাইট।