প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেন। তবে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি ছিল না কখনোই। সেই নিল ব্রুমের অন্য চেহারা দেখা গেল কাল চ্যাম্পিয়নস লিগে। পার্থ স্কর্চার্সের বোলারদের তুলোধোনা করে ১১৭ রান করেছেন ৫১ বলে। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি অবশ্য করতে পারলেন না। ব্রুমের চেয়ে বড় ইনিংস আছে দুটি। সেই দুটিই আবার খেলেছেন একজন—ডেভিড ওয়ার্নার! ২০১১ চ্যাম্পিয়নস লিগেই খেলেছিলেন ৬৯ বলে ১৩৫ ও ৬৮ বলে ১২৩ রানের ইনিংস দুটি। একটা জায়গায় অবশ্য সবার ওপরে ব্রুম—তাঁর ৫১ বলের সেঞ্চুরিই চ্যাম্পিয়নস লিগের দ্রুততম।