ব্রেট লি আর শন টেইটকে দলে চান পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে এসে বেশ ভালোই নাকাল হতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দুটি টেস্ট আর একটা ওয়ানডেতে এখনো কোনো জয়ের দেখা পায়নি পন্টিং বাহিনী। বোলিং আক্রমণ নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন অধিনায়ক রিকি পন্টিং। তবে ভারত সফরের চেয়েও পন্টিংয়ের বেশি চিন্তা বিশ্বকাপকে ঘিরে। সামনের বছর এ উপমহাদেশেই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে শক্তিশালী করতে পন্টিং এবার চাইছেন দুই ফাস্ট বোলার ব্রেট লি আর শন টেইটকে।অস্ট্রেলিয়ান দৈনিক দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া এক সাক্ষাত্কারে পন্টিং বলেছেন, ‘এই উপমহাদেশের কন্ডিশনে ব্রেট লি, শন টেইট আর মাইকেল জনসন একসঙ্গে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে প্রধান ভূমিকা পালন করতে পারে। তাদেরকে দলে ফিরে পাওয়াটা অধিনায়ক হিসেবে আমার জন্য খুবই আনন্দের ব্যাপার হবে।’দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগের পর ইনজুরির কারণে হাতে অস্ত্রোপচার করিয়েছেন শন টেইট। আর ব্রেট লি এক বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে আছেন। তবে এ দীর্ঘ অনুপস্থিতির পর অস্ট্রেলিয়া দলে লি আবারও সেই আগের ফর্মে ফিরতে পারবেন কি না, তা নিয়ে ভাবছেন না পন্টিং। বরং চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে লি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদী অস্ট্রেলীয় অধিনায়ক।পন্টিং আরও আশাবাদী হতে পারেন, কারণ সম্প্রতি আবারও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে মাঠে ফিরেছেন ওয়ানডেতে ৩২৪ উইকেটের মালিক ব্রেট লি। দীর্ঘদিন পর আবার মাঠে নেমেই তুলে নিয়েছেন দুটি উইকেট।