ব্রেনোর 'মুক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেনোকে মনে আছে? সেই যে বছর তিনেক আগে মিউনিখে নিজের বিলাসবহুল বাড়িতে যিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন! ইচ্ছাকৃত এই কাণ্ডের দায়ে পরে জেল খেটেছেন। খেটেছেন বলতে হচ্ছে কারণ, গত সপ্তাহেই প্যারোলে মুক্তি পেয়ে ফিরে যাচ্ছেন ব্রাজিলে। ক্যারিয়ারের প্রথম ক্লাব সাও পাওলোয় শুরু করবেন নতুন করে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দুই বছর জেল খেটেই পার পেয়ে যাচ্ছেন। কারাদণ্ড হয়েছিল ৩ বছর ১১ মাসের। প্যারোলে মুক্তির পর এই নির্দেশও এসেছে শনিবারের মধ্যেই জার্মানি ছাড়তে হবে। তিন বছর পার না হলে ফিরতে পারবেন না। তা না পারুন, আপাতত মুক্তির আনন্দেই আছেন ব্রেনো, ‘মাথা উঁচু করেই ব্রাজিলে ফিরে যাচ্ছি আমি। এটিকে আমি দেখছি ক্যারিয়ারের নতুন শুরু হিসেবে।’ ব্রেনোর নতুন শুরুটা কেমন হবে? এএফপি।