প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা কে হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই সেটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসের ১৭১-এর পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বঞ্চিত করতে পারত বাংলাদেশের কারও অতিমানবীয় ব্যাটিং। সেটা আর হলো কই? পুরো ম্যাচেই যখন রান তুলতে নাভিশ্বাস অন্যদের, কী সাবলীলভাবেই না রান করে গেলেন টেলর। ১৭ ম্যাচের ক্যারিয়ারের তৃতীয় ও চতুর্থ সেঞ্চুরিটি তুলে নিলেন এই ম্যাচ থেকেই। দ্বিতীয় ইনিংসের অপরাজিত ১০২ রান, বাংলাদেশের বিপক্ষে টেলরের ব্যাটিং গড়টাকেও নিয়ে গেছে ১০০-এর ওপরে।