ব্রেন্ডন ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। কাল পাল্লেকেলেতে বাংলাদেশেরও হলো সেই অভিজ্ঞতা। যাঁকে নিয়ে বেশি ভয় ছিল সেই ব্রেন্ডন ম্যাককালামই হলেন হন্তারক! টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য যেন নিজ হাতেই লিখলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান, ফিফটি, চার, ছয়—এসব আগে থেকেই ছিল তাঁর। কাল দখলে নিলেন আরও দুটি রেকর্ড—সর্বোচ্চ রানের ইনিংস (১২৩) ও সবচেয়ে বেশি সেঞ্চুরি (২টি)। মাত্র ৫৮ বলে ১১ চার ও ৭ ছয়ে ১২৩, স্ট্রাইক রেট ২১২.০৬। ২০ ওভারের ম্যাচে ৮টি সেঞ্চুরির মধ্যে স্ট্রাইক রেটের হিসাবে দ্বিতীয় সেরা ইনিংস। গতকালসহ টি-টোয়েন্টিতে ছয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন ম্যাককালাম। ছয়বার ম্যাচসেরা হয়েছেন সনাৎ জয়াসুরিয়া ও কেভিন পিটারসেনও। সাতবার ম্যাচসেরা হয়ে শুধু শহীদ আফ্রিদিই আছেন ম্যাককালামদের ওপরে। তথ্যসূত্র: ক্রিকইনফো।