ব্রেসনানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের বিরুদ্ধাচরণ করায় জরিমানা করা হয়েছে টিম ব্রেসনানকে। এর ফলে এখন এই ইংলিশ পেসারের ম্যাচ ফির ৭.৫ শতাংশ কেটে নেওয়া হবে বলে আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে আইসিসি।গতকাল ভারতীয় ইনিংসের ১৮তম ওভারে আম্পায়ার সুধীর আসনানির একটি সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি ব্রেসনান। ওভার শেষে বেশ ক্ষুব্ধ অবস্থায় তিনি আম্পায়ারের কাছ থেকে তাঁর টুপিটি ফেরত নেন। এ আচরণের শাস্তিস্বরূপ আজ আম্পায়ার, ইংল্যান্ডের কোচ ও টিম ম্যানেজারের উপস্থিতিতে ব্রেসনানকে এ জরিমানা করা হয়। রয়টার্স।