ব্র্যাডফোর্ডের ইতিহাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০০০-১! লিগ কাপ শুরুর আগে এই ছিল ব্র্যাডফোর্ডের চ্যাম্পিয়নশিপ জেতার পক্ষে বাজির দর। অর্থাৎ ইংলিশ ফুটবলের চতুর্থ বিভাগের দলটির পক্ষে কেউ এক টাকা বাজি ধরে থাকলে দলটির শিরোপা জয়ে পাবেন ১০ হাজার টাকা! একটা দলের সম্ভাবনা কতটা ক্ষীণ হলে এক টাকার বিপরীতে এত টাকা জেতা যায় একবার ভেবে দেখুন। বাস্তবতা হলো, সম্ভাবনার প্রায় বাইরে থাকা সেই ব্র্যাডফোর্ডই পরশু উঠে গেছে ইংলিশ লিগ কাপের ফাইনালে।সেমিফাইনালে ব্র্যাডফোর্ড হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। প্রথম লেগ ৩-১ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ব্র্যাডফোর্ড। পরশু দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে গেলেও গোল-গড়ে (৪-৩) এগিয়ে থেকে ফাইনালে উঠল তারা। এএফপি।