ব্র্যাডম্যান নন, টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান—এই মতের লোকের সংখ্যাই বেশি। যাঁরা একমত নন, তাঁদের একজন নিকোলাস রোড। কুইন্সল্যান্ডের গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকের দাবি, সর্বকালের সেরা ব্র্যাডম্যান নন, শচীন টেন্ডুলকার! একজন ব্যাটসম্যানের ক্যারিয়ার রান থেকে সেই সময়ের গড়পড়তা মানের একজন ব্যাটসম্যান অতগুলো ইনিংস খেললে যত রান করতেন, সেটাকে বিয়োগ করে একটা র‌্যাঙ্কিং পদ্ধতি বের করেছেন রোড। রানসংখ্যাগুলো হালনাগাদ করে গেছেন নিয়মিত। সেই পদ্ধতিতেই এখন ব্র্যাডম্যানের চেয়ে সামান্য এগিয়ে গেছেন টেন্ডুলকার।অস্ট্রেলিয়ান রোড নিজে অবশ্য ব্র্যাডম্যান-ভক্ত। সময়ের স্রোতে পেছনে ফিরে যেতে পারলে প্রতিবার ব্র্যাডম্যানের ব্যাটিং দেখতেই পছন্দ করতেন। কিন্তু তাঁর উদ্ভাবিত র‌্যাঙ্কিং এখন এগিয়ে রাখছে টেন্ডুলকারকে। রোডের দাবি, তাঁর এই পদ্ধতি যথেষ্টই যুক্তিসম্মত, ‘আমি এই ফলাফলকে খুব একটা তুচ্ছ করেও দেখি না, আবার এটা অবিসংবাদিতও নয়, এই দুয়ের মাঝামাঝি। কিছুদিন আগেও ব্র্যাডম্যান এগিয়ে ছিলেন, কিন্তু এখন সামান্য এগিয়ে টেন্ডুলকার। কোনো র‌্যাঙ্কিং পদ্ধতিই চূড়ান্ত নয় এবং লোকে দ্বিমত করতেই পারে। তবে আমার কাছে এই পদ্ধতি যথেষ্ট যুক্তিপূর্ণ।’ ওয়েবসাইট।