ব্র্যাডম্যানই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। অনেক নিয়ম-কানুন বদলেছে। অনেক রেকর্ডের ভাঙা-গড়া দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এখনো সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে টিকে আছে ডন ব্র্যাডম্যানের নাম। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে সর্বজনীনভাবেই স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটসম্যান। এবার বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হলো যে ব্র্যাডম্যানই সর্বকালের সেরা ব্যাটসম্যান।আয়ারল্যান্ডের আলস্টার বিশ্ববিদ্যালয়ের ভানি বোরোয়াহ ও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জন মানগান এক গবেষণার মাধ্যমে এ সিদ্ধান্তে এসেছেন। তাঁরা এ গবেষণার জন্য এমন এক পদ্ধতি ব্যবহার করেছেন, যা অর্থনীতির গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ গবেষণায় তাঁরা ব্যাটিং গড় বাদেও ভিন্ন ভিন্ন উইকেটে, খেলার পরিস্থিতি ইত্যাদির মাধ্যমে একজন ব্যাটসম্যানকে বিচার করেছেন। আর সব ক্ষেত্রেই ব্র্যাডম্যান পেছনে ফেলেছেন বাঘা বাঘা অনেক ব্যাটসম্যানকে।দলের মোট সংগ্রহের মধ্যে কোনো ব্যাটসম্যানের অবদান কত রান—এ নিয়েও একটা জরিপ করেছেন এই দুই গবেষক। এখানেও এগিয়ে আছেন ব্র্যাডম্যান। দলীয় মোট সংগ্রহে ব্র্যাডম্যানের অবদান ২৫ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের জর্জ হ্যাডলির অবদান ২২ শতাংশ। আর তৃতীয় স্থানে আছেন ব্রায়ান লারা। দলীয় সংগ্রহে তাঁর অবদান ১৯ শতাংশ। টাইমস অব ইন্ডিয়া।