ব্র্যাডম্যানকে দেখুন
এ যুগে শচীন টেন্ডুলকারের খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা। সদ্যই অবসরে যাওয়া রিকি পন্টিংয়ের খেলা দেখেছেন। ডন ব্র্যাডম্যানের খেলাও যদি দেখা যেত!স্যার ডন আজ থেকে প্রায় এক যুগ আগে এই ধরাধাম ত্যাগ করেছেন। তারও ৫৩ বছর আগে অবসর নিয়েছিলেন। এখন ব্র্যাডম্যানের খেলা দেখার একটাই উপায়—ভিডিও। কিন্তু ব্র্যাডম্যান এমন এক যুগের ক্রিকেটার, যখন ক্যামেরা জিনিসটা এখনকার মতো সহজলভ্য ছিল না। অস্ট্রেলিয়া কিংবা ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরে ব্র্যাডম্যানের খেলার মাত্র দুটো ফিল্মই আর টিকে আছে। এরই একটা ১৯৩২ সালে কানাডিয়ান দলের বিপক্ষে ব্র্যাডম্যানের খেলার ফিল্ম। অস্ট্রেলিয়ানস ইন টরেন্টো নামের ১৩ মিনিটের সাদা-কালো সেই ফিল্ম মুক্তি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভের উদ্যোগে।ক্রিকেটীয় দিক থেকে ব্র্যাডম্যানের সেই কানাডা সফরের ততটা গুরুত্ব অবশ্য ছিল না। সফরটি ছিল আন-অফিশিয়াল। ব্যক্তিগত উদ্যোগে সেই সফরের আয়োজন করেছিলেন সাবেক অস্ট্রেলীয় স্পিনার আর্থার মেইলি। সেই সফরে বর্তমান-সাবেক ক্রিকেটারদের পাশাপাশি গ্রেট ক্রিকেটাররাও খেলেছেন। তবে সেই সফরের অন্য রকম একটা গুরুত্ব আছে। সদ্য বিবাহিত ব্র্যাডম্যানের জন্য তা ছিল অনেকটা মধুচন্দ্রিমায় যাওয়া। নবপরিণীতা জেসি মেনজিয়েসকেও সঙ্গে নিয়েছিলেন ব্র্যাডম্যান। ওয়েবসাইট।