ব্র্যাডম্যানকে যেখানে ছাড়িয়ে টেন্ডুলকার
মেলবোর্নেই হবে, নাকি অপেক্ষা বাড়বে আরও? সবার মনোযোগের কেন্দ্রে যেন একটিই বিষয়, শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি। কিন্তু ভারতীয় এই কিংবদন্তি যে একটি গুরুত্বপূর্ণ রেকর্ডের খাতায় স্যার ডন ব্র্যাডম্যানকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন, সেটি যেন নজরে পড়েনি অনেকেরই।টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরি ৫১টি, ওয়ানডেতে ৪৮, প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭টি। সব মিলে তাঁর সেঞ্চুরিসংখ্যা ১২৬টি। ক্রিকেট ক্যারিয়ারে ব্র্যাডম্যানের সেঞ্চুরি ছিল ১১৭টি। যার ২৯টি সেঞ্চুরি এসেছিল ৫২ টেস্টে, বাকিগুলো প্রথম শ্রেণীর ক্রিকেটে। মোট সেঞ্চুরিসংখ্যায় টেন্ডুলকার তাই এরই মধ্যে ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানটিকে। ব্র্যাডম্যানের চেয়ে টেন্ডুলকারের সেঞ্চুরি নয়টি বেশি। অবশ্য এই তথ্যও মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট শুরু হয়েছিল ব্র্যাডম্যান খেলা ছাড়ারও সিকি শতাব্দী পরে। আরেকটি মজার তথ্য, জেনে নিতে পারেন। ব্র্যাডম্যান তাঁর শততম প্রথম শ্রেণীর সেঞ্চুরিটি করেছিলেন ৩৯ বছর বয়সে। ৩৯-এর প্রান্তে দাঁড়িয়ে টেন্ডুলকার ধাবিত শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিকে।মোট আন্তর্জাতিক সেঞ্চুরিসংখ্যায় টেন্ডুলকারের পরেই আছেন রিকি পন্টিং। কিন্তু বিস্তর পেছনে পড়ে আছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। টেন্ডুলকারের সেঞ্চুরি যেখানে ৯৯টি, পন্টিংয়ের ৬৯টি। ওয়েবসাইট।