ব্র্যাডম্যানের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানশিপে ডন ব্র্যাডম্যানের তুলনা তো শুধু তিনিই। তবে ব্যাটিং কীর্তি করে ইদানীং প্রায়ই সর্বকালের সেরা ব্যাটসম্যানকে মনে করিয়ে দিচ্ছেন মাইকেল ক্লার্ক। এক পঞ্জিকাবর্ষে তিনটি ডাবল সেঞ্চুরি করে ছুঁয়েছেন ব্র্যাডম্যান ও পন্টিংকে। রেকর্ড বইয়ের আরেকটা পাতাতেও ক্লার্ক জায়গা করে নিয়েছেন ব্র্যাডম্যানের পাশে। ব্যাটিং অর্ডারের ৫ নম্বর বা তার নিচে ব্যাটিং করে তিনটি করে দুই শতাধিক রানের ইনিংস আছে কেবল এই দুজনেরই! ব্র্যাডম্যানের ওই তিন ইনিংসের একটি ছিল ট্রিপল, ক্লার্কেরও তা-ই। ৫ বা এর নিচে ব্যাট করে দুটি করে দুই শতাধিক রানের ইনিংস আছে চারজনের—মোহাম্মদ ইউসুফ, এবি ডি ভিলিয়ার্স, ডগ ওয়াল্টার্স ও থিলান সামারাবীরা।