ব্র্যোডম্যান ও আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন। জানেন কী, আরেকটা জায়গায় ডন ব্র্যাডম্যানকেও ছুঁয়েছেন হাশিম আমলা! আলভিরো পিটারসেন ০ রানে আউট হওয়ার পর উইকেটে গিয়েছিলেন আমলা। আগের ব্যাটসম্যান ০ রানে আউট হওয়ার পর নেমে ট্রিপল সেঞ্চুরির কীর্তি আছে আর কেবল ব্র্যাডম্যানেরই, সেটাও আবার ইংল্যান্ডের বিপক্ষেই। ১৯৩৪ সালে হেডিংলিতে ৩০৪ করেছিলেন বিল উডফুল ০ রানে আউট হওয়ার পর। ১৯৭৬ সালে এই ওভালেই গর্ডন গ্রিনিজ ০ রানে আউট হওয়ার পর ভিভ রিচার্ডস করেছিলেন ক্যারিয়ার-সেরা ২৯১। আগের ব্যাটসম্যান ০ রানে আউট হওয়ার পর নেমে ২৫০-এর চেয়ে বড় ইনিংস আছে আরও ৭টি। দুবার একমাত্র আমলারই!