ব্ল্যাকবার্ন রোভার্স এখন ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এসেছে ব্ল্যাকবার্ন রোভার্স। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের এটাই প্রথম ভারত সফর। আগামীকাল পুনেতে পুনে এফসির বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে ইংলিশ ক্লাবটি।তিন দিনের এই সফরে স্থানীয় তরুণদের সঙ্গে বেশ কয়েকটা কোচিং সেশনে অংশ নেবে রোভার্স। অনেকে ধাঁধায় পড়তে পারেন, ব্ল্যাকবার্ন রোভার্স হঠাৎ ভারতে কেন? কারণ আছে। দলটির মালিক একজন ভারতীয়—ভেঙ্কটেশ রাও। তা যা-ই হোক, দলটির ভারতে আসার কথা ছিল গত জুলাইয়ে। কিন্তু মুম্বাইয়ে বোমা হামলার পর স্থগিত হয়ে গিয়েছিল সফর। ওয়েবসাইট।