ব্ল্যাটার আবারও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতার স্বাদ অমৃতসমান। হাতছাড়া করতে মন চায় না কিছুতেই! ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার হাতছাড়া করতে রাজিও নন। বয়স এখনই ৭৭। তার পরও আরেকবার ফিফা সভাপতি পদে নির্বাচন করতে চান তিনি। পরশু ব্ল্যাটার নিজেই পঞ্চমবারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন! সেই ১৯৯৮ থেকে ফিফার সভাপতি ব্ল্যাটার। কিন্তু ২০১৫ সালে পরবর্তী সভাপতি নির্বাচনের সময় তাঁর
বয়স হবে ৭৯। তাতে কী! ব্ল্যাটারই বলেছেন, ‘আমি শারীরিকভাবে ভালো আছি। কাজেই আমি বুঝতেই পারছি না, কেন আমাকে এখনই কাজ বন্ধ করে দেওয়ার কথা ভাবতে হবে।’ ওয়েবসাইট।