ব্ল্যাটারকে নোবেল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোনামটা পড়ে চমকে উঠেছেন? একের পর এক তির যখন সেপ ব্ল্যাটারের দিকে ধেয়ে আসছে, এমন সময় ফিফা সভাপতি নোবেল পুরস্কার পেয়ে গেলেন! না, সে রকম কিছু এখনো হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই দুর্লভ বরমাল্য ব্ল্যাটারের গলাতেই পরাতে চান। নির্দিষ্ট করে অবশ্য শুধু ফিফা সভাপতির কথা নয়, অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন ও অলিম্পিকের মতো অন্যান্য সংগঠনের কর্ণধারেরাও নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের ব্ল্যাটার-প্রীতির কারণ অবশ্য অনুমেয়ই। রাশিয়ার ২০১৮ বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়ে বিতর্কে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ব্ল্যাটার। দুইয়ে দুইয়ে চার মেলাতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না! রয়টার্স।