ব্ল্যাটারকে ম্যারাডোনার তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই সমালোচনার তীর ছুড়ছে। অথচ ডিয়েগো ম্যারাডোনা নিশ্চুপ! ব্যাপারটি একটু বেখাপ্পা নয়? হাজার হোক সেপ ব্ল্যাটার তো তাঁর পুরোনো ‘শত্রু’। না, বেশি দিন বিস্ময়টা ধরে রাখতে পারলেন না। মুখ খুললেন ম্যারাডোনা। সমালোচনায় ধুয়ে দিলেন ফিফা সভাপতিকে।বিশ্বের ফুটবল প্রশাসন ‘দুর্নীতিবাজ’দের নিয়ন্ত্রণে—এমন ঝাঁজাল মন্তব্য ম্যারাডোনা অনেক আগেই করে এসেছেন। এবার ব্ল্যাটার যখন ‘ফুটবলে বর্ণবাদ নেই’ মন্তব্য করে ফেঁসে গেছেন, সেই সময় আর্জেন্টাইন কিংবদন্তি বললেন, ব্ল্যাটারের কথায় তিনি বিস্মিত নন। কারণটাও জানালেন, ‘ব্ল্যাটার এর আগেও অনেক ভুল করেছেন। ভুল কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য নতুন নয়। উনি যে ধরনের ভুল করেন, সেটা ফুটবলের ক্ষতি করে। তিনি যে এবার এ ধরনের কথা বলেছেন, তাতে বিস্মিত নই।’বর্ণবাদ নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করে দিয়েছেন ম্যারাডোনা, ‘বর্ণবাদ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ব্ল্যাটার আর ফিফাকে দ্রুততার সঙ্গে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। কারণ এটি খেলাটির অনেক ক্ষতি করে।’আল ওয়াসলের কোচ নিজেও নতুন ঝামেলায় জড়িয়েছেন। খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার বিনিময়ে আর্জেন্টিনার কোচ থাকার সময় সার্জিও বাতিস্তা ঘুষ নিতেন—এমন মন্তব্য করেছিলেন। এতে মানহানি মামলা করেছেন বাতিস্তা। ম্যারাডোনা অবশ্য টলছেন না। বলছেন, দরকার হলে আদালতে গিয়েই তিনি তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ দেবেন। ওয়েবসাইট।