ব্ল্যাটারের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের সবচেয়ে প্রার্থিত, আকর্ষণীয় ম্যাচটাই কিনা অনাকর্ষ এক কদর্য চেহারা নিয়ে ফেলল! ১৪টি হলুদ, একটি লাল এবং ৪৭টি ফাউলের ফাইনাল ম্যাচটা ভালো লাগেনি সেপ ব্ল্যাটারেরও। ফিফা সভাপতি তাই আক্ষেপ নিয়েই বলেছেন, মাঠে হল্যান্ড আর স্পেনের খেলোয়াড়দের কাছে আরও ভালো ব্যবহার তিনি আশা করেছিলেন। রেফারি ও তাঁর সহকারীদের নিয়েও অনেকে সমালোচনা করছেন। কিন্তু ব্ল্যাটার বলছেন, এই সমালোচনা অন্যায়। বরং কঠিন এক দায়িত্বই পালন করেছেন এঁরা। এএফপি।