ব্ল্যাটারের আত্মপক্ষ সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটারকে এখন প্রায়ই একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে—ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আসলে কী হয়েছিল তাঁর? পরশু আবুধাবিতে আবার উঠল সেই প্রসঙ্গ। ফিফা সভাপতি দাবি করলেন, ‘তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই।’ বলেছেন, সামনে ব্যালন ডি’অরেই দুজনের দেখা হবে। সেখানেই হয়তো বোঝা যাবে আসল ব্যাপারটা।
ঘটনাটা গত মাসের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রোনালদোর অঙ্গভঙ্গি নিয়ে ব্যঙ্গ করে সমালোচনার মুখে পড়েন। বলেছিলেন, রিয়াল ফরোয়ার্ডের আচরণ অনেকটা সেনাপতির মতো। পরে রোনালদো ‘কমান্ডারের’ মতো উদ্যাপন করে জানান দিয়েছিলেন, ব্ল্যাটারের ‘রসিকতা’ সহজভাবে নেননি। এএফপি, ওয়েবসাইট।