ব্ল্যাটারের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ। সামগ্রিক আয়োজনও খুব খুশি করেছে সেপ ব্ল্যাটারকে। ফিফা সভাপতি তাই দক্ষিণ এশিয়া সফর শেষে জুরিখ পৌঁছেই বাফুফেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন ভিন্ন একটা চিঠিতে। যেখানে ব্ল্যাটার তাঁর ৬ মার্চের ঢাকা সফরকে ফলপ্রসূ হিসেবেও বর্ণনা করেছেন।