ব্ল্যাটারের প্রস্তাবে কাইজারের ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার প্রস্তাবটা একেবারে মন্দ দেননি। টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ তো আসলে লটারিই। হেরে যাওয়া দলের জন্য বিয়োগান্ত বেদনার। কিন্তু ফিফা সভাপতির প্রস্তাবটা ঠিকমতো কানেই তুললেন না ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। টাইব্রেকারই আপাতত ভালো সমাধান মনে হচ্ছে কাইজারের কাছে। অথচ জার্মান কিংবদন্তির দল বায়ার্ন মিউনিখই কিছুদিন আগে এই ‘ট্র্যাজেডি’র শিকার। বেকেনবাওয়ার অবশ্য মুদ্রা টসের বিকল্প হিসেবে টাইব্রেকারকে ভালো বলেছেন। পেনাল্টি শ্যুট-আউট নিয়ম চালুর আগে টস করেই জয়ী নির্ধারিত হতো। টাইব্রেকারের বিকল্প কী হতে পারে সেটা ভাবার জন্য বেকেনবাওয়ারকে অনুরোধ করেছিলেন ব্ল্যাটার। ওয়েবসাইট।