বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? অনেক রকম উত্তর আসতে পারে। প্রতিপক্ষ, সুনির্দিষ্ট কোনো ব্যাটসম্যান বা বোলার। কিন্তু না, ইন্তিখাব আলম বলছেন, তাঁর কাছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে নিজের দলকেই! কথাটা আসলে মন্দ বলেননি পাকিস্তান দলের ম্যানেজার। পাকিস্তান ভালো খেলছে। কিন্তু দলের খেলোয়াড়েরা ছোটখাটো চোটে পড়ছেন। ইন্তিখাব তাই বলছেন, বিশ্বকাপের মতো বড় আসরে খেলোয়াড়দের ফিট রাখাটাই হয়ে উঠেছে তাঁদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। ইন্তিখাবের কথাকে গুরুত্ব দিতেই হবে। তা ছাড়া দলে শোয়েব আখতারের মতো খেলোয়াড় আছে বলেই হয়তো ফিটনেসের দিকে এত নজর তাঁর! ওয়েবসাইট।