বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসেলের স্বপ্ন গুঁড়িয়ে গেছে বায়ার্ন মিউনিখ বুলডোজারে। পরশু ৭-০ গোলের জয়টা একটি রেকর্ডও। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এমনিতে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপ মিলে সবচেয়ে বড় জয়টি ডায়নামো বুখারেস্টের। ১৯৭৩-৭৪ মৌসুমে ক্রুসেডার্সকে ১১-০ গোলে হারিয়েছিল ইউক্রেনের ক্লাবটি। চার মৌসুম আগে কেআর রিকজাভিকের জালে ১২ গোল দিয়েছিল ফেইনুর্দ, কিন্তু নিজেদের জালেও ২ গোল ঢোকায় ব্যবধান ছিল ১০ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে সবচেয়ে বড়টির রেকর্ডও হয়েছে এই মৌসুমে। দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডে এইচজেকে হেলসিঙ্কি ১০-০ গোলে হারিয়েছিল বাঙ্গর সিটিকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবগুলোর এই টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বড় জয়টি চার গোলের ব্যবধানে। এ রকম চারটি ফাইনাল আছে। তিনটি ফাইনালে স্কোরলাইন ৪-০ হলেও ১৯৬০-এর ফাইনালে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে রিয়াল মাদ্রিদ হারায় ৭-৩ গোলে।