বড় জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল। জোড়া গোল অ্যাঞ্জেল ডি মারিয়ারও। রোনালদো-মারিয়ার নৈপুণ্যে গতকাল রোববার রাতে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।গত রাতের জয়ের সুবাদে ২০ ম্যাচে রিয়ালের অর্জন ৪০ পয়েন্ট। লা লিগার পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়। সমানসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট অর্জন করা অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।খেলার প্রথমার্ধেই ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দেয় রিয়াল। ম্যাচের পাঁচ গোলের পাঁচটিই হয় প্রথমার্ধে। খেলা শুরুর নয় মিনিট যেতে না-যেতেই ভ্যালেন্সিয়ার জালে বল জড়িয়ে দেন গঞ্জালো হিগুয়েইন। ডি মারিয়ার প্রথম গোলটি আসে ৩৪ মিনিটে। এর ঠিক দুই মিনিট পর ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ মিনিটে রোনালদো ও ৪৫ মিনিটে মারিয়ার করা গোলে প্রথমার্ধে ৫-০-তে এগিয়ে যায় রিয়াল।দ্বিতীয়ার্ধের চিত্রটা অবশ্য ভিন্ন। রিয়াল ব্যবধান বাড়িয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করলেও কোনো আক্রমণ কাজে লাগেনি। ভ্যালেন্সিয়াও পারেনি কোনো গোল পরিশোধ করতে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোলের সুবাদে লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৮। অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা তা-ই। লিওনেল মেসি যেন ধরাছোঁয়ার বাইরে। বার্সার আর্জেন্টাইন সুপারস্টার এরই মধ্যে তুলে নিয়েছেন ২৯ গোল। সূত্র: রয়টার্স।