বড় জয়ে শুরু চট্টগ্রামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও এক দলের ব্যাটিং-ঝড়, আরেক দলের অসহায় আত্মসমর্পণ। প্রথম ম্যাচের মতো বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও হলো একতরফা। দ্বিতীয় ম্যাচেই দুই শ রানের স্কোর দেখল বিপিএল। চার ব্যাটসম্যানের মিলিত ঝড়ে চট্টগ্রাম কিংস করেছিল ২০৬। ইনিংসের প্রথম বলেই শন আরভিনকে হারানো দুরন্ত রাজশাহী লড়াই জমাতেই পারেনি। হেরেছে ৫৩ রানে।টস জিতে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম দুই ওপেনারকে হারায় ৩১ রানের মধ্যে। ইনিংসটাকে পথে ফিরিয়েছেন তিনে নামা নাসির জামশেদ। জেসন রয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন মাত্র ৪৯ বলে। ৫ চার ও ৩ ছয়ে ৩৮ বলে ৫৬ করেন পাকিস্তানি জামশেদ, ইংল্যান্ড লায়ন্সের হয়ে কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে যাওয়া জেসন ৪৩ করেন ২৫ বলে। এই জুটিতে গতি পায় চট্টগ্রামের ইনিংস, আর রানপাহাড়ে চড়ে তারা মাহমুদউল্লাহ ও ডোয়াইন ব্রাভোর দুরন্ত এক জুটিতে। পঞ্চম উইকেটে ৭৮ রানের জুটি গড়েন মাত্র ৩৪ বলে! ১৮ বলে ৩টি করে চার-ছয়ে ৪৩ রান মাহমুদউল্লাহর, ১৯ বলে ৩৮ ব্রাভোর। ব্যাটিংয়ের শেষের মতো চট্টগ্রামের বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত হয় ব্রাভোর সৌজন্যে। প্রথম ওভারেই আরভিন ও স্যামুয়েলসকে তুলে নেন বড় ব্রাভো। জুনায়েদ-সাব্বিররা চেষ্টা করেছেন, কিন্তু কখনোই মনে হয়নি ম্যাচ জিততে পারে রাজশাহী।সংক্ষিপ্ত স্কোরচিটাগং কিংস: ২০ ওভারে ২০৬/৪ (জামশেদ ৫৬, মাহমুদউল্লাহ ৪৩*, জেসন ৪৩, ব্রাভো ৩৮*; আব্বাস ১/১৪, সামি ১/২৮, স্যামুয়েলস ১/৪২)। দুরন্ত রাজশাহী: ১৯.৪ ওভারে ১৫৩ (জুনায়েদ ৪২, সাব্বির ৪১*, মুশফিক ২২, রাজ্জাক ২১; ব্রাভো ৩/১৭, এনামুল ৩/২৭, মুরালিধরন ২/২৯, মাহমুদউল্লাহ ১/২৪, আরাফাত ১/৪৪)। ফল: চট্টগ্রাম ৫৩ রানে জয়ী। ম্যাচসেরা: ডোয়াইন ব্রাভো।