বড় জয়ে শুরু জার্মানির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক হিসেবে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ফিলিপ লাম। জয় দিয়েই যে অধিনায়কত্ব শুরু হলো এই জার্মানের। কাল ডারবানের মোসেস মাবহিদা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারাল তারা।আট মিনিটেই প্রথম গোলের দেখা পায় জার্মানি, গোল করেন লুকাস পোডলস্কি। ২৬ মিনিটে লামের ক্রস থেকে চমৎকার হেডে ব্যবধান বাড়ান ক্লোসা। ৫৬ মিনিটে টিম কাহিল লালকার্ড দেখে মাঠ ছাড়লে আরও দুর্বল হয়ে পড়ে অস্ট্রেলিয়া। বাকি সময়ে ১০ জনের অস্ট্রেলিয়াকে চেপে ধরে তিনবারের চ্যাম্পিয়নরা। ৬৭ মিনিটে টমাস মুলার করেন তৃতীয় গোল। এর তিন মিনিট পরই অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্লোসার বদলি হিসেবে নামা কাকাউ। ওয়েবসাইট।