বড় জয়ে শুরু পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বড় জয় দিয়ে শুরু হলো পাকিস্তানের। দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কাকে আট উইকেটে হারায় মিসবাহ-উল হকের দল।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েন লঙ্কান ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় দলীয় ১২ রানে। শেষ পর্যন্ত দলটি অলআউট হয় ১৩১ রানে।১৩২ রানের লক্ষ্যটা পাকিস্তানের জন্য কঠিন ছিল না মোটেই। আর এ লক্ষ্যে হেসে-খেলেই জয় তুলে নেন ফারহাত-ইউনুস খানেরা। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—শ্রীলঙ্কা: ১৩১/১০ (৪০.৩ ওভার)চান্ডিমাল ২৮, থারাঙ্গা ২৫আফ্রিদি ২৭/৩পাকিস্তান: ১৩২/২ (২১.৫ ওভার)ফারহাত ৫০, ইউনুস ৫৬*