বড় জয়ে সমতায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজকোটে প্রথম ওয়ানডেতে ৯ রানের হার। তবে কোচিতে আজ মঙ্গলবার ১২৭ রানের বিশাল এক জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিক ভারত।ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিক দল। তবে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে। ইংল্যান্ডের ইনিংসে তখনো ১৪ ওভার বাকি ছিল।খেলার শুরুতেই ইংলিশ বোলারদের তোপে মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। দলীয় মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান। এক পর্যায়ে দলীয় ১১৯ রানে পতন ঘটে চারটি উইকেটের। তবে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার দৃঢ়তায় শেষ পর্যন্ত বড় সংগ্রহই গড়ে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন অধিনায়ক ধোনি। ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাদেজা। এ ছাড়া সুরেশ রায়না ৫৫, বিরাট কোহলি ৩৭ ও যুবরাজ সিং ৩২ রান করেন। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ফিন ও ডার্নব্যাচ।জয় পেতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৮৬ রান। প্রথম ওয়ানডেতে ৩২৫ রান করা দলের জন্য লক্ষ্যটা খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল না। তবে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ৩৬ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন কেভিন পিটারসেন। জো রুট করেন ৩৬ রান। সামিত প্যাটেল ৩০ রানে অপরাজিত থাকেন।ইংলিশ বোলারদের এ ম্যাচে সবচেয়ে বেশি হতাশায় ভুগিয়েছেন ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। সংক্ষিপ্ত স্কোর:ভারত: ২৮৫/৬ (৫০ ওভার)ধোনি ৭২, জাদেজা ৬১*, রায়না ৫৫ফিন ২/৫১, ডার্নব্যাচ ২/৭৩ইংল্যান্ড: ১৫৮/১০ (৩৬ ওভার)পিটারসেন ৪২, রুট ৩৬, প্যাটেল ৩০*ভুবনেশ্বর ৩/২৯, অশ্বিন ৩/৩৯ফল: ভারত ১২৭ রানে জয়ী।টস: ভারতসিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ১-১-এ সমতায়।সূত্র: ক্রিকইনফো।