বড় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
সিরিজে বাকি আরও একটি ম্যাচ। তবে এর আগেই ৩-১-এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।সিরিজ নিশ্চিত করা চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৫ উইকেটে। অসিদের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন ব্রেট লি ও ডোহার্টি—শ্রীলঙ্কাকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দিয়ে। স্বাগতিক ব্যাটসম্যানদের ওপর তাণ্ডব চালিয়ে দুজনই শিকার করেন চারটি করে উইকেট। দিলশান, সাঙ্গাকারা ও জয়াবর্ধনে বাদে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৩৩ রান। বড় জয় আসবে, সেটা সহজেই অনুমেয় ছিল। লি-ডোহার্টির গড়ে দেওয়া পথে কেবল হেঁটে চলেন অসি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত জয়টা আসে হেসে-খেলেই।সংক্ষিপ্ত স্কোর—শ্রীলঙ্কা: ১৩২/১০ (৩৮.৪ ওভার)জয়াবর্ধনে ৫৩, সাঙ্গাকারা ৩১লি ১৫/৪, ডোহার্টি ২৮/৪অস্ট্রেলিয়া: ১৩৩/৫ (২৮ ওভার)মার্শ ৭০, ক্লার্ক ৩৮*প্রসন্ন ৩২/৩, মালিঙ্গা ১৮/২ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ীম্যাচ-সেরা: ডোহার্টি