বড় জয়েও স্বস্তি নেই মুক্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে রাফায়েল। তারপর নাসির। শেষে সানডে। মুক্তিযোদ্ধার তিন গোলদাতা। ব্রাদার্স-বাধাও সহজেই পেরিয়ে গেল শিরোপাপ্রত্যাশী মুক্তিযোদ্ধা (৩-০)।তবে একটা সময় পর্যন্ত শফিকুল ইসলামের দল কিন্তু কাঁপছিল। প্রথমার্ধে গোল নেই। মুক্তিযোদ্ধা মোটামুটি খেললেও ম্যাচটা ধরতেই সময় লেগে যায় তাদের। এর মধ্যেই দুটি সুযোগ পায় ব্রাদার্স। কিন্তু মুক্তিযোদ্ধার তরুণ গোলরক্ষক মোস্তাক দাঁড়িয়ে যান বাধা হয়ে।ম্যাচটা আসলে হয়েছে দুই গোলরক্ষকের। ব্রাদার্সের গোলরক্ষক রঘু তিনটি গোল হজম করলেও তাঁর প্রশংসা করতেই হচ্ছে। দারুণ কিছু আক্রমণ তিনি রুখেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বাজে গোল খেয়ে যায় ব্রাদার্স। জটলার মধ্যে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলের পিঠে লেগে বল জড়ায় ব্রাদার্সের জালে।মিনিট চারেক পরই দু-দুটি সুবর্ণ সুযোগ আসে তাদের সামনে। একবার কিংসে চিবুজা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। মোস্তাক বল ফিরিয়ে দেন। ফিরতি বলে হাবিব দিওফের শটও আটকান মোস্তাক। এটি গোল হলে ম্যাচটা ব্রাদার্সের দিকে ঘুরে যেতে পারত।মুক্তিযোদ্ধাকে দ্বিতীয় গোলটা এনে দেন নাসির। সানডের পাস থেকে অনেকটা দূরে থেকে নাসিরের দারুণ লক্ষ্যভেদ। এটা ৭০ মিনিটে। এই গোলেই গেল ম্যাচের মোড় ঘুরে। ব্রাদার্সের হারও অনেকটা নিশ্চিত হয়ে যায়। তার পরও ব্রাদার্স হাল ছাড়েনি। ম্যাচে ফেরার চেষ্টা করেছে, অলআউট আক্রমণে উঠেছে।কিন্তু পাল্টা-আক্রমণে মুক্তিযোদ্ধার সানডে দুবার বিপজ্জনকভাবে ঢুকেছেন ব্রাদার্সের বক্সে। পাশেই দাঁড়ানো বদলি স্ট্রাইকার মিঠুনকে বল দিলেই গোল হতে পারত, সেটি না করে নিজেই গোল করতে যান সানডে। কোচ শফিকুল তখন রেগে আগুন। তবু সানডেকে তোলেননি তিনি, যদি ব্রাদার্স একটা গোল করে বসে! ওদিকে গোটা চারেক ম্যাচ পর এদিন মাঠে নামা এমিলিও সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত সানডে মুখ রক্ষা করেছেন তাঁর। শেষ মিনিটে সেই প্রতি-আক্রমণ থেকেই গড়ানো শটে দলের তৃতীয় গোল। এর পরই সানডের প্রতি সব রাগ-ক্ষোভ প্রশমিত কোচ শফিকুলের। তাতে এই ব্রাদার্সের কাছে প্রথম পর্বে হারের হতাশাও ভুলেছে মুক্তিযোদ্ধা।তবে ম্যাচের পর মিঠুন ক্ষোভ প্রকাশ করতে ভুললেন না, ‘আমরা বিদেশিদের পাস দিই, ওরা গোল করে বাহবা নেয়। অথচ, ওরা আমাদের গোলের বল দিতে চায় না।’দল জেতায় তা আর বড় হয়ে দেখা হয়নি। তবে জিতেও স্বস্তিতে নেই মুক্তিযোদ্ধা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। ১৫ ম্যাচে শীর্ষে থাকা আবাহনীর ৩৬। আবাহনীর পয়েন্ট হারানোর দিকেই এখন তাকিয়ে থাকতে হচ্ছে মুক্তিযোদ্ধাকে। ওদিকে টানা চার পরাজয়ে ১৬ ম্যাচে ১৫ পয়েন্টই ব্রাদার্সের। কোচ সৈয়দ নইমুদ্দিন চোখে সরষে ফুল দেখছেন।আজকের খেলাফরাশগঞ্জ-রহমতগঞ্জ (বিকেল ৫-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)