বড় দায়িত্বে বনিয়েক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডের সত্তর ও আশির দশকের সোনালি প্রজন্মের প্রতিনিধি ছিলেন। হারানো সেই সুদিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে আবারও নতুন দায়িত্বে অভিষেক ঘটল বিগনেভ বনিয়েকের। পোলিশ ফুটবল সংস্থার (পিজেডপিএন) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এই ৫৬ বছর বয়সী। ফুটবল অভিভাবক হিসেবে সাবেক তারকাদেরই পাচ্ছে দেশটি। এর আগে ফুটবল-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গ্রেগর লাতো।লাতো ভোটের দৌড় থেকে সরে যাওয়াতেই কাজটা সহজ হয়েছে বনিয়েকের জন্য। বেশ বড় ব্যবধানেই পাঁচ অখ্যাত প্রতিপক্ষকে হারিয়েছেন একসময় জুভেন্টাস-রোমার মতো ক্লাবে খেলা এই সাবেক ফুটবলার। ১১৮ ভোটের মধ্যে পেয়েছেন ৬১ ভোট। ‘যাঁরা ভোট দিয়েছেন তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। এবং যাঁরা অন্যদের ভোট দিয়েছেন, তাঁদের কাছেও আমিএই আস্থা পেতে চাই, বিগনেভ বনিয়েক সবারই প্রেসিডেন্ট’—নির্বাচিত হওয়ার পর প্রথমেই সবার মন জিতে নেওয়ার চেষ্টা করেছেন জাতীয় দলের হয়ে ৮০ ম্যাচে ২৪ গোল করা সাবেক এই ফরোয়ার্ড। এএফপি।