বড় পৃষ্ঠপোষক পেল শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই আর্থিক সংকটে ভুগছে শ্যুটিং ফেডারেশন। সেই অবস্থা থেকে উদ্ধার করতে সহায়তার হাত বাড়িয়েছে আইএফআইসি ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন আয়োজনের জন্য শ্যুটিং ফেডারেশনকে ৬৬ লাখ টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১৮-২৩ জুন গুলশান শ্যুটিং রেঞ্জে হচ্ছে ২৬তম জাতীয় শ্যুটিং। এ ছাড়া জাতীয় শ্যুটিং দলের বিদেশ সফর, অনুশীলসনসহ আরও কিছু খাতে এ টাকা খরচ করা যাবে।এ ব্যাপারে কাল ফেডারেশন ভবনে দুই পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আইএফআইসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ স্বাক্ষর করেন। এ উপলক্ষে কাল শ্যুটিং ফেডারেশন ছিল সরগরম।