বড় বাধা পেরোল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বকাপের ডামাডোলের মধ্যে বাংলাদেশ লিগের খেলা ঠিক জমছে না। তাতে কী, খেলা তো বন্ধ রাখা যায় না! তাই বাংলাদেশ লিগ চলছে তার গতিতেই। কাল কমলাপুর স্টেডিয়ামে হলো ঢাকা আবাহনী-শেখ রাসেলের বড় ম্যাচ। ম্যাচটা আবাহনী জিতল ২-০ গোলে। এটি আবাহনীর টানা তৃতীয় জয়।৩১ মিনিটে আবাহনীর প্রথম গোলটি করেন প্রাণতোষ। জয় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে ৫০ মিনিটে সাখাওয়াত রনির গোলে। শেখ রাসেল ম্যাচে ফেরার চেষ্টা করেও ফিরতে পারেনি। রাসেল-বাধা পেরোতে আবাহনীকে দুশ্চিন্তায় অন্তত পড়তে হয়নি।এই জয়ে আবাহনীর পয়েন্ট ১০ ম্যাচে ২৩। মুক্তিযোদ্ধার পরের ম্যাচটি না হওয়ায় পর্যন্ত তারাই থাকছে শীর্ষে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট মুক্তিযোদ্ধার। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চতুর্থ স্থানে।আজকের খেলাআরামবাগ-ফরাশগঞ্জ (বেলা ৩টা, কমলাপুর)। শেখ জামাল ধানমন্ডি-ঢাকা মোহামেডান (বিকেল ৫-৩০ মি., কমলাপুর)।