বড় ব্যবধানে হার ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ ব্যাংক সিরিজের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১১০ রানে হেরেছে ভারত।এ ম্যাচে ব্যাটে বলে সব দিকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার পাল্লাটা তুলনামূলক ভারী। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৮৯ রান। এ লক্ষ্যে খেলতে নেমে ভারতের মাত্র পঁাচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান সংগ্রহ করতে সমর্থ হন।অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যথাসাধ্য চষ্টো করেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩.৩ ওভারে ১৭৮ রান তুলতেই অল আউট হয় ভারত। ভারতের ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালিয়ে ৫টি উইকেট তুলে নেন হিলফেনহস। ব্রেট লি শিকার করেন ৩টি উইকেট।ব্রিসবেনে দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সদ্ধিান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। পন্টিং (৭) বাদে রান পেয়েছেন স্বাগতিক দলের সব ব্যাটসম্যানই। ওয়েড ৪৫, ওয়ার্নার ৪৩, ফরেস্ট ৫২ ও মাইক হাসি ৫৯ রান করেন। ড্যানিয়েল ক্রিস্টিয়ান ৩০ ও ডেভিড হাসি ২৬ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ দঁাড়ায় ৫ উইকেটে ২৮৮ রান।সংক্ষপ্তি স্কোর:অস্ট্রেলিয়া: ২৮৮/৫ (৫০ ওভার)হাসি ৫৯, ফরেস্ট ৫২পাঠান ৬১/৩ভারত: ১৭৮/১০ (৪৩.৩ ওভার)ধোনি ৫৬, রায়না ২৮হিলফেনহাস ৩৩/৫, লি ৪৯/৩টস: অস্ট্রেলিয়াফল: অস্ট্রেলিয়া ১১০ রানে জয়ী।সূত্র: ওয়েবসাইট।