বড় রানের পথে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরই ডেনিয়েল ভেট্টোরি অধিনায়ত্ব ছেড়ে দিলে সেই দায়িত্ব উঠেছে রস টেলরের কাঁধে। ওয়ানডে, টি-টোয়েন্টির পর কাল টেস্টেও নিউজিল্যান্ডের ২৭তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো টেলরের।টেস্ট অধিনায়কত্বের অভিষেকের দিনটিও তাঁর কাটল দুর্দান্ত। সকালে আরেক টেলরের (ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের অধিনায়ক) সঙ্গে টস করতে নেমে জয়। পরে ব্যাট হাতে ৭৬ রানে অপরাজিত। দিন শেষে কিউই অধিনায়কের মুখে তৃপ্তির রেখা। দলের সংগ্রহ ৩ উইকেটে ২৭৫। এতে বড় ভূমিকা ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া ওপেনার মার্টিন গাপটিলের (১০৯)। সেঞ্চুরির পথে ম্যাককালামের সঙ্গে ৪০, কেন উইলিয়ামসনের সঙ্গে ৭৫ এবং অধিনায়ক টেলরের সঙ্গে গড়েছেন ১৩২ রানের জুটি। টেলরের টেস্ট অধিনায়কত্বের অভিষেকের দিনে টেস্ট অভিষেক হয়েছে পাঁচজনের। নিউজিল্যান্ডের ব্র্যাসওয়েল ও ব্রাউনলির। জিম্বাবুয়ের চাকাভা, এনকুবে এবং ওয়েলারের। তবে বড় চমক অবশ্যই টাইবু। চোটের কারণে ১৫ সদস্যের দলেই ছিলেন না। সেই টাইবু নেমে পড়েছেন একাদশের একজন হয়ে! ওয়েবসাইট।