বড় শাস্তিই আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়ারেজের কামড়কাণ্ড নিয়ে এখন তুমুল আলোচনা। কিয়েলিনিকে কামড়ে দেওয়ার জন্য মাঠে কোনো শাস্তি পেতে হয়নি উরুগুয়ে স্ট্রাইকারকে। কিন্তু ফিফার কাঠগড়ায় তাঁকে দাঁড়াতেই হবে বলে মনে হচ্ছে। ঘটনার তদন্তও শুরু করেছে ফিফা। সে জন্য টেকনিক্যাল কমিটির কাছে ঘটনাটির ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছে তারা। সেটা আজ বিকেলের মধ্যেই পাওয়ার কথা। শনিবার উরুগুয়ের সঙ্গে কলম্বিয়ার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। তার আগেই হয়তো সিদ্ধান্ত জানিয়ে দেবে ফিফা।
যদি দোষী প্রমাণিত হন, তাহলে কী শাস্তি কী হতে পারে সুয়ারেজের? ফিফার নিয়মানুযায়ী সেটা ন্যূনতম দুই ম্যাচ থেকে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞা। ফিফা এখন পর্যন্ত সর্বোচ্চ আট ম্যাচের বেশি নিষেধাজ্ঞা দেয়নি কাউকে। ১৯৯৪ বিশ্বকাপে কনুই মেরে স্পেনের লুইস এনরিকের নাক ভেঙে দেওয়ার জন্য শাস্তিটা পেয়েছিলেন ইতালির মাউরো টাসোত্তি। এএফপি।