বড় সংগ্রহের পথে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে চলেছে স্বাগতিক ভারত। প্রথম দিনের খেলা শেষে ভারতীয়দের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৬ রান।ভারতের ইনিংসের মূল কারিগর রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগে দ্রাবিড় করেন ১১৯ রান। দিনের খেলা শেষে হওয়ার সময় ব্যক্তিগত ৭৩ রানে অপরাজিত আছেন ভিভিএস লক্ষ্মণ। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ভারত প্রথম ইনিংস: ৩৪৬/৫(প্রথম দিনের খেলা শেষে)দ্রাবিড় ১১৯, লক্ষ্মণ ৭৩*, গম্ভীর ৬৫,শেবাগ ৩৮, শচীন ৩৮টস: ভারত