বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

পরশু পার্থে অস্ট্রেলিয়ার কাছে ২৯ মিনিটেই ৪ গোল খাওয়ার পর বাংলাদেশের গোলবন্যায় ভেসে যাওয়ার শঙ্কাটাই হয়তো করেছিলেন অনেকে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় নিয়েও গবেষণা শুরু হয়ে গিয়েছিল। আশঙ্কা অবশ্য সত্যি হয়নি, বাংলাদেশ এরপর খেয়েছে আর মাত্র ১ গোল। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ সর্বোচ্চ ৯ গোল খেয়েছে তিনবার। ১৯৭৫ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে হংকংয়ের কাছে ৯-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সবচেয়ে বাজে হারের রেকর্ডটা নতুন করে লেখা হয় ১৯৭৯ সালে। সেবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টস কাপে স্বাগতিকদের কাছে হারে ৯-০ গোলে। তিন বছর পর পাকিস্তানের একটি টুর্নামেন্টে ইরানের কাছে আবারও ৯-০ গোলে হারে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ একবার ৮-০ গোলে, দুবার ৭-০ গোলে ও একবার ৭-১ গোলে হেরেছে।