প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট কিটসের তৃতীয় ওয়ানডেতে ৮৮ রানে জিতেই একটা রেকর্ড করে ফেলেছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের ব্যবধানে এটাই যে তাদের সবচেয়ে বড় জয়! ২০০২ সালে পোর্ট অব স্পেনে পাওয়া ৯ রানের জয়টিই এত দিন ছিল ক্যারিবিয়ানে ব্ল্যাক ক্যাপদের সবচেয়ে বড় জয়। ঘরের মাঠে রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় হারটি অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৮ সালে এই সেন্ট কিটসেই ১৬৯ রানে হেরেছিল স্বাগতিকেরা। দ্বিতীয় বড় হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (১৩২ রান, গ্রেনাডা, ২০০১)। ১০০ রানের ব্যবধানে এ ছাড়া দুবার হেরেছে ক্যারিবীয়রা (১১৩, শ্রীলঙ্কা এবং ১০৩, অস্ট্রেলিয়া)। দুটোই ২০০৭ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে হারটি পঞ্চম বৃহত্তম।