বড়দের বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচি বেরিংটনের নামটা ঢুকে গেল ইতিহাসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সপ্তম সেঞ্চুরিয়ান এই স্কটিশ আইসিসির সহযোগী সদস্যদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন টি-টোয়েন্টি সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটে পূর্ণ সদস্যদেশগুলোর বিপক্ষে সহযোগীদের সেঞ্চুরি আছে ১০টি, যার প্রথমটি করেছিলেন জিম্বাবুয়ের ডেভিড হটন ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৪২ রান করেছিলেন তখনো টেস্ট মর্যাদা না পাওয়া দেশটির উইকেটকিপার। পরের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৫ রান করেন অ্যান্ডি ফ্লাওয়ার। অবশিষ্ট আটজন হলেন: বাংলাদেশের মেহরাব হোসেন (১০১, জিম্বাবুয়ে, ১৯৯৯), কানাডার জন ডেভিসন (১১১, ওয়েস্ট ইন্ডিজ, ২০০৩), আয়ারল্যান্ডের জেরেমি ব্রে (১১৫*, জিম্বাবুয়ে, ২০০৭), কেনিয়ার স্টিভ টিকোলো (১০২, জিম্বাবুয়ে, ২০০৮), আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড (১০৮, বাংলাদেশ, ২০১০), হল্যান্ডের রায়ান টেন ডেসকাট (১১৯, ইংল্যান্ড, ২০১১), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১১৩, ইংল্যান্ড, ২০১১) এবং পল স্টার্লিং (১০৯, পাকিস্তান, ২০১১)।