বড়দের রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্ডারল্যান্ডের সঙ্গে ৩-০ গোলের জয়টা ম্যানচেস্টার সিটিকে দিয়েছে দারুণ স্বস্তি। ছয় ম্যাচ পর এ ম্যাচেই যে অক্ষত গেল বর্তমান চ্যাম্পিয়নদের গোলবার! ৫ মিনিটেই কোলারভের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় সিটি (১-০)। দ্বিতীয়ার্ধে বদলি নেমে আগুয়েরো ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। শেষ দিকে সান্ডারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন মিলনার (৩-০)। অন্য ম্যাচে তোরেস, ল্যাম্পার্ড, হ্যাজার্ড ও ইভানোভিচের গোলে নরউইচকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি। ওয়েস্ট হামের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-১ গোলে। ওয়েবসাইট।