বয়কটের কাছেও আইসিসির সেরা দল ‘তামাশার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন অ্যালেক স্টুয়ার্ট, এক দিন পর জিওফ্রে বয়কট। সাবেক অধিনায়কের সুরে সুর মিলিয়ে ইংল্যান্ডের সাবেক এই ওপেনার আজ বললেন, আইসিসির ঘোষিত সর্বকালের টেস্ট দলটি তামাশার। এটি গোড়া থেকেই ভুল। এর মাধ্যমে অতীতের নামী-দামি ক্রিকেটারদের অর্জনকে হেয় করা হয়েছে।এটাই সর্বকালের সেরা দল? প্রশ্নটা করেই বয়কট বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই তামাশা করছেন। এটি এতটাই পক্ষপাতদুষ্ট যে, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ক্রিকেটের ইতিহাসের সঙ্গে এই দলটা যায় না। এটা নামী-দামি ক্রিকেটারদের রেকর্ড ও অর্জনকে খাটো করেছে।’টেস্টের ইতিহাসে ২০০০তম ম্যাচকে সামনে রেখে ‘স্বপ্নের একাদশ’ গড়তে অনলাইনে ক্রিকেট-ভক্তদের মতামত চেয়েছিল আইসিসি। ভক্তদের ভোটের ভিত্তিতে গড়া দলে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার নির্বাচিত হয় ভারত ও অস্ট্রেলিয়া থেকে।বয়কটের বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ভক্তরা বেশি ভোট দিয়েছেন বলেই এমন দল পেয়েছে আইসিসি। ‘ডেইলি টেলিগ্রাফে’ লেখা কলামে বয়কট লিখেছেন, ‘আমি হলফ করে বলতে পারি, আইসিসির ওয়েবসাইটে উপমহাদেশের ভক্তরা বেশি ভোট দিয়েছেন।’সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে অ্যালেক স্টুয়ার্ট গতকাল বলেছিলেন, ‘এটা একটা তামাশা। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ম্যালকম মার্শাল কারও নাম নেই। অথচ তিনজনেরই এ তালিকায় থাকার কথা ছিল।’স্টুয়ার্টের কথার সূত্র ধরেই বয়কট আজ প্রশ্ন করেছেন, ‘আমাকে বলুন, পারফরম্যান্সের বিচারে ম্যালকম মার্শাল ও ডেনিস লিলিকে কে সর্বকালের সেরা দলের বাইরে পাঠাতে পারে?’ ওয়েবসাইট।