বয়সভিত্তিক মহিলা সাঁতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আন্তজেলা বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ মহিলা সাঁতার। এতে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও বাটারফ্লাইয়ে রাজশাহীর আবেদা, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুন্সিগঞ্জের ডালিয়া, ৫০ মিটার ফ্রি-স্টাইলে কিশোরগঞ্জের হাসি খাতুন, ১০০ মিটার ফ্রি-স্টাইলে লক্ষ্মীপুরের শম্পা ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন সিলেটের পাপিয়া। সারা দেশের ২৩টি জেলার ১২৯ জন সাঁতারু অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।