বয়সের বাঁকে বাঁকে
মুম্বাইয়ে শেষ টেস্ট খেলতে নামার আগে শচীন টেন্ডুলকার পার করেছেন ৪০টি বসন্ত। ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই মাস্টার ব্যাটসম্যানকে আপাদমস্তক খুঁজে পাওয়া যায় তাঁর বয়সের সংখ্যায়
১১ জীবনের প্রথম জাইলস শিল্ড ম্যাচে খোজা খান স্কুলের বিপক্ষে খেলতে নেমে করেন ২৪ রান।
১২ হ্যারিস শিল্ডে নিজ স্কুলের পক্ষে সেঞ্চুরি।
১৩ এ বছর হ্যারিস শিল্ডে একটি ডাবল সেঞ্চুরিসহ করেন ৭টি সেঞ্চুরি।
১৪ বিনোদ কাম্বলির সঙ্গে ৬৬৪ রানের জুটি।
১৫ প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই মুম্বাইয়ের হয়ে গুজরাটের বিপক্ষে সেঞ্চুরি।
১৬ টেস্ট ও ওয়ানডেতে অভিষেক, প্রতিপক্ষ পাকিস্তান।
১৭ প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে ম্যাচ বাঁচান অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে।
১৮ সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে ক্রিকেট বিশ্বকাপে (১৯৯২) অংশগ্রহণ।
১৯ প্রথম বিদেশি হিসেবে কাউন্টি দল ইয়র্কশায়ারে যোগদান। সবচেয়ে কম বয়সে হাজার টেস্ট রান করার রেকর্ড।
২০ দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি (১৬৫), চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে।
২১ প্রথম ওয়ানডে সেঞ্চুরি (১১০), কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২২ ওয়ার্ল্ড টেলের সঙ্গে পাঁচ বছর মেয়াদি ৩০ কোটি রুপির চুক্তি। এটা দিয়েই ক্রিকেট-বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ।
২৩ বিশ্বকাপের (১৯৯৬) এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড (৭ ম্যাচে ৫২৩)।
২৪ এক পঞ্জিকাবর্ষে টেস্ট ও ওয়ানডে দুই ক্রিকেটেই হাজার রান করার বিরল কীর্তি।
২৫ শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি, যার একটি আবার জন্মদিনে।
২৬ টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি (২১৭), আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২৭ জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০১ রান করে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরির গৌরব।
২৮ প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া।
২৯ ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ১৯৩ রান করে সেঞ্চুরিসংখ্যায় স্যার ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়া।
৩০ ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে ৬১.১৮ গড়ে ৬৭৩ রান। যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ।
৩১ ঢাকায় ক্যারিয়ার-সর্বোচ্চ ২৪৮* রানের ইনিংস খেলে সেঞ্চুরিসংখ্যায় সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়া।
৩২ সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে সেঞ্চুরির নতুন রেকর্ড।
৩৩ প্রথম এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা। বয়োজ্যেষ্ঠ ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি খেলার রেকর্ড।
৩৪ ওয়ানডেতে ১৫ হাজার ও টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ।
৩৫ ব্রায়ান লারাকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক।
৩৬ ওয়ানডেতে ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ, ডাবল সেঞ্চুরির রেকর্ড।
৩৭ বিশ্বকাপ জয়ে স্বপ্নপূরণ।
৩৮ প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি।
৩৯ প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতের পক্ষে সর্বোচ্চ ৮১ সেঞ্চুরির গাভাস্কারের রেকর্ড ছুঁয়ে ফেলা।
৪০ উপমহাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৫০ হাজার রানের মাইলফলক ছোঁয়া।