বয়োজ্যেষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডন ফ্রেজার, ইয়ার্ন থর্পের মতো অস্ট্রেলিয়ার গ্রেট অলিম্পিয়ানের সঙ্গে তাঁর তুলনা চলে না। মেরি হানার কাছে তাঁরা দূর আকাশের তারা। কিন্তু একটা দিক থেকে কিংবদন্তি ফ্রেজার কিংবা থর্পকে ঠিকই ছাড়িয়ে গেলেন হানা। পঞ্চমবারের মতো অংশ নেবেন এবারের রিও অলিম্পিকের ইকুয়েস্ট্রিয়ানে। এমন নয়, অস্ট্রেলিয়ার হয়ে হানাই হবেন পাঁচটি অলিম্পিকে অংশ নেওয়া প্রথম নারী অস্ট্রেলিয়ান। তাঁর আগে বিচ ভলিবল খেলোয়াড় নাটালিয়া কুক পাঁচটি অলিম্পিকে খেলেছেন। টেবিল টেনিস তারকা চিয়ান ফ্যাং লেও নিজের পঞ্চম অলিম্পিক হিসেবে যাচ্ছেন রিওতে। তবু রিও অলিম্পিকের অংশগ্রহণ নিশ্চিত করে ইতিহাসই গড়েছেন হানা। রিও ডি জেনিরোতে ১০ আগস্ট ইকুয়েস্ট্রিয়ানে যেদিন অংশ নেবেন, সেদিন তাঁর বয়স হবে ৬১ বছর ২৫৩ দিন! হবেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী অলিম্পিয়ান। এএফপি।