প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলিয়ান পুলিশ দুই চোরকে আটক করেছে। কিন্তু তাতে মনঃক্ষুণ্ন হতে পারেন বার্সেলোনার দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও নেইমার। না, চোরদের সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার ফরোয়ার্ড দুজনের কোনো সম্পর্ক নেই। তবু মেসি-নেইমারদের মনঃক্ষুণ্ন হওয়ার প্রসঙ্গ আসছে। কারণ, চোর দুজন যে চুরি করতে গেছেন বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে। একজনের জার্সির পেছনে লেখা মেসি, অন্যজনের নেইমার! দুজনকে আটক করার পর সেটির ছবিও প্রকাশ করেছে পুলিশ। অবশ্য শুধু চুরিই নয়, দুজনের কাছে পাওয়া গেছে দুটি আগ্নেয়াস্ত্রও। মেসি-নেইমাররা এমন ভক্ত কি চেয়েছিলেন? বার্সেলোনার জার্সি, তাতে মেসি-নেইমারদের নাম—সেটা তো আর নতুন নয়। বাংলাদেশেও রাস্তায় এমন অনেক জার্সিধারীর দেখা মেলে। তাই বলে সেই জার্সি পরেই চুরি! গোলডটকম।